ফরিদপুরে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল

ফরিদপুরের বোয়ালমারী ও নগরকান্দা পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলকারীদের মধ্যে আওয়ামী লীগের এক বিদ্রোহী প্রার্থীসহ তিনজনের মনোনয়ন বালিত করা হয়েছে। 
 
শনিবার মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তাদের মনোনয়ন বাতিল করা হয়।
 
বোয়ালমারীতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জমান মৃধা লিটনের মনোনয়নপত্র বালিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা খায়রুজ্জামান। এ ছাড়াও এই পৌরসভায় বয়স কম থাকায় এক নারী কাউন্সিলরের মনোনয়নপত্রও বাতিল ঘোষণা করা হয়।
 
রিটার্নিং কর্মকর্তা খায়রুজ্জামান জানান, স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জমান মৃধা লিটনের দাখিলকৃত কাগজপত্রে দ্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এলেরা বেগম নামের এক সংরক্ষিত নারী কাউন্সিলরের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
 
অপরদিকে নগরকান্দা পৌরসভার নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর গোকুল চন্দ্র শীলের মনোনয়নপত্র হলফনামা ও আয়কর তথ্যে গরমিল থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়।