রাজধানীতে জঙ্গি সন্দেহে আটক ৩

রাজধানীর উত্তরা থেকে জঙ্গি সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে মোবাইল ফোনের (এসএমএস) মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
 
ডিএমপি জানায়, শনিবার ওই তিনজনকে আটক করে ডিবি (দক্ষিণ)। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
 
এ বিষয়ে দুপুর ১২টায় মিডিয়া সেন্টারে ব্রিফ করার কথা জানিয়েছে ডিএমপি।