জামালপুরে সড়ক দুর্ঘটনায় ২ বোন নিহত

 
জামালপুর সদরে সড়ক দুর্ঘটনায় দুই বোন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন। রবিবার সকালে জামালপুর-মেলান্দহ সড়কের ঝিনাই সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- হাওয়া বেগম (৫০) ও পাংখা বেগম (৪০)। আহতরা হলেন-লক্ষীনদর (৩৬), ওমর আলী (৩৮), শহিদুল (২২)এবং সিএনজি চালক বাদশা মিয়া (২৮)।
 
সদর থানার এসআই জয়নাল আবেদীন জানান, সকালে ঝিনাই সেতুতে একটি মাছবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার সংঘর্ষ হয়।  এতে ঘটনাস্থলেই দুই বোন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে নিয়ে যান।