দুই নম্বরে উঠে এল আর্সেনাল

সান্ডারল্যান্ডের বিপক্ষে নিজেদের মাঠে বড় জয় পেয়েছে আর্সেনাল। সান্ডারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলের এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে এসেছে গানার্সরা।

এর আগের তিন ম্যাচে টটেনহ্যাম ও নরউইচ সিটির সঙ্গে ড্র আর ওয়েস্ট ব্রমের কাছে হেরেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। শনিবার রাতে এমিরেটসে আর্সেনালের ফরোয়ার্ড অলিভিয়ের জিরুদ দুই অর্ধেই একটি করে গোল করেন। একটি গোল দলের পক্ষে, অন্যটি আত্মঘাতী। আর্সেনালের অন্য দুটি গোল করেন জোয়েল ক্যাম্পবেল ও অ্যারন রামসে।

 

IMG0


এই জয়ে ১৫ ম্যাচ শেষে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে আর্সেনাল। এদিকে রিয়াদ মাহরেজের হ্যাটট্রিকে সোয়ানসি সিটিকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লেইস্টার সিটি। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৩২ পয়েন্ট।
 

IMG1


শনিবারে প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে স্টোক সিটির মাঠে ২-০ গোলে হারা ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে নেমে গেছে। মানুয়েল পেল্লেগ্রিনির দলের পয়েন্ট ২৯।

সমান পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। নিজেদের মাঠে ওয়েস্ট হ্যামের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লুই ফন গালের দল। গোল ডটকম।