ভারতে পাচারের সময় সীমান্তে ২ নারী উদ্ধার

 
ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার সকাল আটটার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে তাদেরকে উদ্ধার করা হয়।
 
ঐ নারীরা হলেন-বাগেরহাট জেলার মংলা থানার হোলদিবুনিয়া গ্রামের চানমিয়ার স্ত্রী রওশান আরা (৪০) ও একই গ্রামের সজিব গাজীর স্ত্রী রুমা খাতুন (১৯)।
 
সাতক্ষীরা তলুইগাছা সীমান্ত ফাঁড়ির বিজিবির কোম্পানি কমান্ডার হায়দার আলী জানান, তলুইগাছা সীমান্তে অভিযান চালিয়ে দুই নারীকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। তবে এই ঘটনায় কাউকে আটক করা হয়নি।
 
উদ্ধারকৃত দুই নারীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।