সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৭

 
সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের তিন কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এই অভিযান চালানো হয়।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল হক জানান, রাত-ভোর যৌথবাহিনীর অভিযানে সাতক্ষীরা সদর থানা থেকে ১০ জন, কলারোয়ায় তিনজন, তালায় একজন, কালিগঞ্জে পাঁচজন, শ্যামনগরে তিনজন, আশাশুনিতে দুই জন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটা থানা থেকে একজন গ্রেফতার করা হয়।
 
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।