আসন্ন ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনজন কমিশনার পদপ্রার্থী। গুরুদাসপুর পৌরসভার ৯, ১০ ও ১১ নং ওয়ার্ড থেকে নির্বাচিত হতে যাচ্ছেন তারা।
নির্বাচন অফিস জানায়, গুরুদাসপুর পৌরসভার ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডে একজনকে করে কমিশনার প্রার্থী তাদের মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন। ফলে এসব ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় ঐ প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এসব প্রার্থীরা হলেন, ৯ নম্বর ওয়ার্ডের মো. মোশারফ হোসেন, ১০ নম্বর ওয়ার্ডের মো. ফজল উদ্দিন এবং ১১ নম্বর ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম শাহেদ।
প্রার্থীরা জানান, এলাকায় তাদের ব্যপক জনসমর্থন রয়েছে। এ কারণে তাদের প্রতিদ্বন্দ্বি কোন কমিশনার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেননি।
এদিকে ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মো. ফরিদুল ইসলামের প্রার্থীতা বাতিল করা হয়েছে। ব্যাংক ঋণের দায়ে তার মনোনয়ন পত্র বাতিল করা হয়।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা বলেন, পৌরসভার ৯, ১০ ও ১১ নং ওয়ার্ডে একজন করে কমিশনার প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ফলে এসব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় কমিশনার নির্বাচিত হতে যাচ্ছেন।