ফরিদপুরের নগরকান্দা পৌরসভা সাধারণ নির্বাচন ২০১৫ এর প্রার্থীতা যাচাই-বাছাইয়ে বিএনপির বিদ্রোহী মেয়র প্রার্থী ও উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্যার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মনোনয়নপত্র বাতিল করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ফরিদুল ইসলাম।
এবার নির্বাচনে মেয়র পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি রায়হান উদ্দিন মিয়া, বিএনপির মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পৌর যুবলীগের সভাপতি মুরাদ হোসেন বিকুল এর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
বিএনপি’র বিদ্রোহী প্রার্থী উপজেলা কৃষকদলের সভাপতি বিল্লাল হোসেন মোল্যার মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল ঘোষণা করা হয়।