পূর্বধলায় ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

 

নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদর বাজারে  রবিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ভেজাল খাদ্য ও পণ্য বিক্রির দায়ে ৬ প্রতিষ্ঠানকে ৩২ হাজার  টাকা জরিমানা করেছে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নেত্রকানারসহকারী পরিচালক মো. নূরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
 

এ সমযয় ভেজাল খাদ্য বিক্রির দায়ে বাজারের এগ্রোফ্লাই রেস্টুরেন্টের মালিককে ১০ হাজার, নাঈম বেকারিকে ৮ হাজার, দূর্জয় বেকারিকে ৫ হাজার, নিউ মুসলিম বেকারিকে ৫ হাজার, সবুজ হোটেলকে ২ হাজার ও বাচ্চু হোটেলের মালিককে ২ হাজার টাকা জরিমানা করেন  ।