দেবরের দায়ের কোপে ভাবি আহত

 

গাছ কাটা নিয়ে দেবরের দায়ের কোপে ভাবি আহত হয়েছেন। রবিবার নেত্রকোনার মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের সুতিয়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে বাড়ির সীমানার গাছ কাটা নিয়ে দেবর রফিকের (২৫) সঙ্গে ভাবি রহিমা খাতুনের (৪৫) বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রফিক দা দিয়ে কোপ দিলে রহিমা মাটিতে লুটিয়ে পড়েন। আশেপাশের লোকজন তাকে মদন হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ডা. আব্দুল কদ্দুছ জানান, অবস্থার অবনতি হওয়ায় তাকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে।