খুলনায় একটি রাইফেল, একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুর দেড়টার দিকে খালিশপুর থানা পুলিশ নগরীর কাশিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এ সব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের ( কেএমপি) বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।