বানারীপাড়া পৌরসভায় দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত বাছাইতে হলফনামায় তথ্য গোপনের অভিযোগে ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল আলম ও ঋণ খেলাপি হওয়ায় ৬নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াস শেখের মনোনয়নপত্র বাতিল করা হয়।
এ সময় উপজেলা রির্টানিং অফিসার ও নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেড মোরশেদ আলী, সহকারী রির্টানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।