গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাঠ মিস্ত্রির মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠ মিস্ত্রি মারা গেছেন। নিহত আলম মিয়া (৪২) উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের মালাধর শ্যামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
 
জানা গেছে,রবিবার দুপুরে আলম মিয়া ওই এলাকায় আব্দুস ছালামের মুরগির খামারের টিনের চাল মেরামত করছিলেন।এ সময় খামারের উপর দিয়ে যাওয়া তেত্রিশ কেভি ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে তিনি অসাবধানতাবশত জড়িয়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজম্মেল হক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,এ ঘটনায় অপমুত্যুর মামলা হয়েছে।