লাকসামে মেয়র প্রার্থীর কর্মীকে পিটিয়ে মোটরসাইকেল ছিনতাই

কুমিল্লার লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী শাহনাজ আক্তারের এক কর্মীকে পিটিয়ে আওয়ামী লীগ কর্মী-সমর্থকরা তার মোটরসাইকেল ছিনিয়ে বলে অভিযোগ উঠেছে।
 
রবিবার দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার ওই কর্মী ওমর ফারুক রাজু পৌরসভা ছাত্রদলের সভাপতি।
 
এ ঘটনায় শাহনাজ আক্তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল খায়েরের কর্মী সমর্থকদের দায়ী করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।
অধ্যাপক আবুল খায়ের বলেন,‘এ ঘটনায় আমার কোনো কর্মী সমর্থক জড়িত নয়।’
 
রিটার্নিং অফিসার সিনিয়র জেলা নির্বাচন অফিসার রাশেদুল ইসলাম জানান,তিনি শাহনাজ আক্তারের কর্মীর উপর হামলা হয়েছে বলে অভিযোগ পেয়েছেন। অভিযোগটি থানায় পাঠানো হয়েছে।