মাগুরা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সুমন নামে অপর এক আরোহী। নিহত এসআই মহিউদ্দিন (৫০) ঝিনাইদহ জেলা পুলিশে কর্মরত ছিলেন।
জানা গেছে, রবিবার বিকালে চারটার দিকে জেলা সদর উপজেলাধীন মাগুরা-ঝিনাইদহ সহাসড়কের সাইত্রিশ নামক স্থানে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী এসআই মহিউদ্দিন নিহত ও সুমন আহত হন।সুমন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মাগুরার সিনিয়র সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।