রাজধানীর যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ ২ জন নিহত হয়েছেন। জানা যায়, কাভার্ড ভ্যানের ধাক্কায় চাঁদনী (৩) নামের এক শিশু মারা গেছে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
রবিবার রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইলে মা ও শিশু হাসপাতালের সামনে দুর্ঘটনায় তারা নিহত হয়েছেন জানা গেলেও ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনো জানা যায়নি। দুর্ঘটনায় চাঁদনীর মা রুপালী বেগমও আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাত পৌনে ৮টার দিকে দুর্ঘটনার পর আহতদের ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চাঁদনী ও অজ্ঞাত পরিচয় এক নারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।