সেই বিরেন্দ্রনাথের মা আর নেই

পিরোজপুরের জিয়ানগর উপজেলার চন্ডিপুর গ্রামের বিরেন্দ্রনাথের মা সেই ঊষা রানী (১০২) মারা গেছেন। রবিবার সন্ধা সাতটার দিকে তিনি মারা যান।

 
উল্লেখ্য, বিরেন্দ্রনাথ তার বৃদ্ধা মা ঊষা রানীকে ঝুড়িতে করে ঘুড়ে বেড়াতেন। আর মাতৃভক্তির এমন বাস্তবচিত্র জনমনে তুলে ধরতে ‘মায়রে মাথায় নিয়া হাঁটতে মোর কোন কষ্ট অয় না' শিরোনামে একটি প্রতিবেদন দৈনিক ইত্তেফাকে ২০১৩ সালের ১২ সেপ্টেম্বর প্রকাশিত হয়।