রংপুরে অটোরিকশা শ্রমিকদের সাতদফা দাবিতে বিক্ষোভ

৭দফা দাবী বাস্তবায়নের দাবীতে রংপুর সিটি করপোরেশন ঘেরাও ও প্রধান সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে রংপুর অটো রিক্সা শ্রমিক ঐক্যজোট ও চার্জার রিক্সা ভ্যান শ্রমিক ঐক্যজোট।  গতকাল বেলা সাড়ে ১১টায় নগরীর শাপলা চত্ত্বর থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল নগর ভবনের প্রধান ফটকে এসে পৌছায়। সেখানে প্রায় এক ঘন্টা বিক্ষোভ প্রদর্শন করে শ্রমিকরা।