নাশকতা মামলার এজাহারভুক্ত একজন জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।