গাইবান্ধায় বিশেষ অভিযানে গ্রেফতার ৩৬

 
গাইবান্ধায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বিকাল থেকে সোমবার পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহম্মেদ জানান, জেলার সাত থানার নাশকতার মামলায় বিএনপির চারজন, জামায়াতের ছয়জন ও শিবিরের একজনসহ, চুরি ছিনতাই, হত্যা, চোরাচালান ও মাদক মামলায়  বাকি ২৫ জনকে গ্রেফতার করা হয়।