সাবেক মন্ত্রী ও সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বিচারবহির্ভূত হত্যাকান্ড ও গুম কীভাবে বন্ধ হবে, ব্যাংকিং খাতের অনিয়ম কীভাবে বন্ধ হবে, শিক্ষার গুণগত মান কীভাবে উন্নত হবে, রাজনৈতিক ব্যবস্থাপনায় কী ধরনের পরিবর্তন আনা যায়— সংসদে দেওয়া রাষ্ট্রপতি তার ভাষণে যদি এই বিষয়গুলো আলোকপাত করতেন তাহলে তার ভাষণটি আরও অর্থবহ হত।
গতকাল রবিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন। ব্যারিস্টার আনিস বলেন, আওয়ামী লীগকে তিনবার সরকার গঠনে সহযোগিতা করেছে জাপা। এর কারণ ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে, অসাম্প্রদায়িক রাজনীতি প্রতিষ্ঠা করবে, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে ও দেশের আর্থসামাজিক উন্নয়ন করবে। নির্বাচনব্যবস্থা সংস্কারের প্রস্তাব দিয়ে জাপার এই জ্যেষ্ঠ নেতা বলেন, আনুপাতিক হারের নির্বাচনব্যবস্থার দিকে আমাদের যাওয়ার কথা ভাবতে হবে, যেখানে ভোটাররা কোনো ব্যক্তিকে ভোট দেবেন না, ভোট দেবেন দলকে। এটা করতে পারলে একদিকে যেমন নির্বাচনকেন্দি ক হানাহানি কমবে, একইভাবে নির্বাচনে কালো টাকার দৌরাত্য হ্রাস পাবে।
০