শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের রাণীহাটি বাজার নামক স্থানে সড়ক দূর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। নিহত নারী উপজেলার নয়ালাভাঙ্গা গ্রামের মেসের আলীর মেয়ে কচি বেগম (৩৫)।


নিহতের পারিবারিক ও  প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কচি বেগম সকাল সাড়ে ১০টার দিকে গ্রামের বাড়ি থেকে ভটভটিযোগে রাণীহাটি বাজার যাবার সময় শিবগঞ্জগামী একটি ট্রাক ভটভটিটিকে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর পড়ে গিয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ব্যাপারে শিবগঞ্জ থানা ওসি এমএম ময়নুল ইসলাম জানান এ ধরনের কোন ঘটনার কথা শুনিনি।