ঠাকুরগাঁওয়ে আবুল কালাম আজাদ (২৭) নামে এক যুবককের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ওই যুবককে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করেছে।
সোমবার সদর উপজেলার রহিমানপুর পল্লীবিদ্যুৎ এলাকার খান হাস্কিং মিলের বারান্দার একটি কক্ষ থেকে তার পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। আবুল কালাম রহিমানপুর উত্তরপাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, সকালে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। আজাদের বড় ভাই তসির উদ্দিন অভিযোগ করে বলেন, পরিকল্পিতভাবে তার ভাইকে হত্যা করা হয়েছে।
ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।