নাগেশ্বরীতে নাশকতার মামলার আসামি জামায়াত নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আবু আককাছ জানান সোমবার দুপুরে ভিতরবন্দ বাজার অগ্রণী ব্যাংক সংলগ্ন তার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর থানায় একাধিক নাশকতা মামলা রয়েছে।