লক্ষ্মীপুরে বাসচাপায় নারীর মৃত্যু

লক্ষ্মীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে শিশুসহ আরো পাঁচজন।আহতরা লক্ষীপুর স্বাস্থ্য কমপ্লেক্সেসহ উপজেলার বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়,  সোমবার দুপুরে উপজেলাধীন লক্ষ্মীপুর-বেগমগঞ্জ সড়কের লক্ষ্মীপুর পুলিশ লাইন্স এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ওই নারী যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করানো হয়।
 
পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।