ফতুল্লার বুড়িগঙ্গা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয় অন্তত ৮ জন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে এক নারী। সোমবার বিকেল ৩টার দিকে বুড়িগঙ্গা নদীর মাঝে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলী মণ্ডল (৬০) দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও এলাকার মৃত সাবেদ আলী মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার ঘাট হতে ১০ যাত্রী নিয়ে একটি ট্রলার দক্ষিণ কেরানীগঞ্জ যাচ্ছিল। বুড়িগঙ্গা নদীর মাঝে ট্রলারটিকে সদরঘাটগামী একটি বালুবাহী বাল্কহেড ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে আহত হয়ে বেশ কয়েকজন।
ট্রলার দুর্ঘটনায় সুলতানা আক্তার বেবী (৩৫) নামে এক নারী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন অপর যাত্রী রাজিব মিয়া।