সিরাজগঞ্জে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত এনামুল হক (২৭) বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার মজিবর রহমানের ছেলে। সোমবার দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি কামাল হোসেন জানান, দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় এলাকায় রেললাইন অতিক্রম করার সময় রংপুর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান এনামুল। লাশ উদ্ধারের পর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।