সিলেটে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল আটক

সিলেট নগরীতে দুই লাখ টাকা ছিনতাইকালে শরিফ রানা নামে জেলা পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। রানা জেলা পুলিশের মোটরযান সেকশনের কনস্টেবল। এ ঘটনায় জড়িত অপর দুজনকে আটক করা যায়নি।
 
সোমবার বিকেলে নগরীর বারুতখানা এলাকায় ছিনতাইকালে তাকে আটক করা হয়।
 
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানান, ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি। এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।