যৌতুকের দাবিতে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর স্বীকারোক্তি

কুমিল্লা সদর উপজেলায় যৌতুকের দাবিতে নুরুন্নাহার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেনকে আটক করেছে পুলিশ।
 
সোমবার ভোরে জেলা সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 
 
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল এ ঘটনায় সন্ধ্যায় মামলা হয়েছে জানিয়ে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন সাদ্দাম।’