বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী বাবু সোমনাথ দেকে গাড়ী চুরির মামলায় জেল হাজতে পাঠিয়েছে আদালত। তিনি জাতীয় মৎস্যজীবী পার্টির কেন্দ্রীয় কমিটি ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক।
জানা গেছে, প্রায় তিন মাস আগে সোমনাথ দে’র ঢাকার বাসা থেকে একটি চোরাই মাইক্রো জব্দ করে ডিবি পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪ ডিসেম্বর ঢাকা ওয়ারী থানায় মামলা করে। এ মামলায় বাবু সোমনাথ দে ঢাকা সিএমএম কোর্টে আত্মসমর্পণ করলে আদালত তাকে জেল হাজতে পাঠায়।