রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৮ কেজি ৬৫ গ্রাম ওজনের স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। যার বাজার মূল্য প্রায় ৯ কোটি টাকা। সোমবার দিবাগত রাতে স্বর্ণগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান।
তিনি বলেন, ‘এমএইচ-১৯৬নং মালয়েশিয়ান একটি এয়ারলাইন্সের বিমান থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। স্বর্ণের বারগুলো বিমানের ১২ ই এবং এফ সিটের নিচে ৮টি বাণ্ডেলে রাখা ছিলো।’
তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।