মোবাইল ফোন বিস্ফোরণে যুবক আহত

নীলফামারীর সৈয়দপুরে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোন বিস্ফোরণে আকবর আলী (২৫) নামের ওষুধ দোকানের কর্মচারী আহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১০টার দিকে সৈয়দপুর স্মৃতি মেডিকেল স্টোরে এ ঘটনা ঘটে। তাকে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা যায়, আহত কর্মচারী বাস টার্মিনাল এলাকার আদানী মোড়ের হযরত আলীর ছেলে। আকবর আলী তার ব্যবহৃত মোবাইল ফোনটি প্যান্টের পকেটে রেখে কাজ করছিলেন। হঠাৎ মোবাইল ফোনটি বিস্ফোরিত হয়। এতে প্যান্টের পকেটে আগুন লেগে যায়। ফলে তার কোমড়ের নিচের অংশ মারাত্মকভাবে ঝলসে যায়। 
 
দোকান মালিক আতাহার হোসেন বাদশা বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের ওষুধ দোকানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে।