রাজবাড়ী সদর উপজেলার চন্দনিতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল নয়টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে এই দুর্ঘটনা ঘটে। তাত্ক্ষণিকভাবে নিহতদের পরিচায় জানা যায়নি।
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনাস্থলে দুইজনের লাশ পড়ে থাকতে দেখা গেছে।
পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি দুর্ঘটনার খবরটি জানিয়েছেন।