গাইবান্ধায় জামায়াতের সেক্রেটারিসহ গ্রেফতার ৩৬

 
গাইবান্ধায় বিশেষ অভিযানে ইউনিয়ন জামায়াত সেক্রেটারিসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকাল থেকে মঙ্গলবার পর্যন্ত গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
পুলিশ জানান, নাশকতা মামলার আসামি সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোজাম্মেল হককে তার নিজ বাড়ি ধর্মপুর গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।  এছাড়া চুরি, ছিনতাই মারামারি, হত্যা, চোরাচালান ও মাদক মামলায় জেলার সাত থানা থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।