গাজীপুরে ২৮ লাখ টাকা ছিনতাই

গাজীপুরে বিডি ফুডের ২৮ লাখ টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে গাজীপুরে মহানগরীর স্কাউট পল্লীর কাছে এ ঘটনা ঘটে। 
 
দুর্বৃত্তদের হামলায় কারখানার হিসাব রক্ষক বিল্লাল হোসেনসহ ৪ জন আহত হয়েছেন। তাদেরকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
হোতাপাড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল হক জানান, ওই কর্মকর্তা, নিরাপত্তা প্রহরী শাহাদত ও আবুল, মাইক্রোবাস চালক লিটন চৌরাস্তার ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কারখানায় যাচ্ছিলেন। পথিমধ্যে দুইটি মোটরসাইকেলে করে ৫ জন দুর্বৃত্ত এসে তাদের গতিরোধ করে। এ সময় তাদেরকে অস্ত্রের ভয় দেখিয়ে ও মারধর করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
 
দুর্বৃত্তদের আটকের অভিযান চলছে বলে জানায় পুলিশ।