বগুড়ায় ৫৮০ পিস ইয়াবাসহ আটক ২

বগুড়া সদরের এরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৮০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদর সার্কেলের কর্মকর্তারা অভিযান তালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- বগুড়া শহরের কাটনারপাড়া এলাকার মোখলেছুর রহমানের ছেলে গোলাম আযম (৪৫) ও একই এলাকার আব্দুল মান্নান আকন্দের ছেলে মোহন আকন্দ (৪০)।
 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বগুড়া সদর সার্কেলের পরিদর্শক সাইফুল আলম বিয়ষটি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে  বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় একটি মোটরসাইকেল আটক করে আরোহী  দু’জনের দেহ তল্লাশি করা হয়। ওই সময় তাদের কাছে থাকা  ৫৮০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়।এতে তাদের আটক এবং মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।