আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

 ‘দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এই প্রতিপাদ্যে গতকাল রবিবার গাজীপুর জেলা, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলা, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, গাজীপুরের কালীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস কর্মসূচি পালিত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি জানান, রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও গাজীপুর জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সদর উপজেলা  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসতিয়াক হোসাইন উজ্জ্বলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আবু নাসার উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মাহবুবুর  রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মোঃ আক্তার উজ্জামান, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, রেডক্রিসেন্ট ইউনিট কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম প্রমুখ।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নবাবগঞ্জে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুর হোসেন, দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসাইন সৈকত, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক ইসরাত জাহান প্রমুখ।

দোহারে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, আওয়ামী লীগ নেতা সুরুজ আলম, জামাল বেপারী প্রমুখ।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, দিবসটি উপলক্ষে সেখানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগীর আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরণ করা হয় পুরস্কার। গতকাল রবিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা আবেদ আলী, নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশীদ, ফায়ার সার্ভিস পরিদর্শক মিরন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার জাহেদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার, মত্স্য কর্মকর্তা সমীর কুমার বসাক, ভুলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল আউয়াল, সমবায় অফিসার নাছিমা শারমীন এবং নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও আদমজী, তারাব, কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীগণ।

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা জানান, জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রবিবার গাজীপুরের কালীগঞ্জে শোভাযাত্রা, সচেতনতা বৃদ্ধি সভা, সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিবলী সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আক্তারুজ্জামান, প্রকৌশলী শাকিল হোসেন, মত্স্য কর্মকর্তা লতিফুর রহমান, কৃষি কর্মকর্তা নাদির সিদ্দিকী, সমাজসেবা কর্মকর্তা শাহাদাত্ হোসেন, খাদ্য কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইব্রাহীম খন্দকার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সুদীর্ঘ অনুশীলন, অভিজ্ঞতা ও জ্ঞানকে কাজে লাগিয়ে তা আধুনিক তথ্য প্রযুক্তির সাথে সমন্বয় করে দুর্যোগ ব্যবস্থাপনাকে আরও গতিশীল করে তুলতে হবে। এর আগে দিবসটির তাত্পর্য নিয়ে উপজেলা পরিষদ চত্বরে সমাবেশ ও শিশুমেলা আইডিয়াল স্কুলে শিশুদের বিষয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।