সাকিবকে পেছনে ফেলে ১ নাম্বার অশ্বিন

 
সাদা পোশাকের ক্রিকেটে নিজের এক নাম্বার জায়গা হারালেন সাকিব আল হাসান। তাকে পেছনে ফেলে টেস্টের শীর্ষ অলরাউন্ডার হয়েছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। তার রেটিং পয়েন্ট ৪০৬। আর ৩৮৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন সাকিব। তৃতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ব্রড পয়েন্ট ৩১৫।
 

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দিল্লি টেস্টে বল-ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স করে টেস্টের এক নম্বর অলরাউন্ডার এখন অশ্বিন।