আড়াইহাজারে রান্না করতে গিয়ে আনু বিবি (৭০) নামে এক বৃদ্ধা অগ্নিদগ্ধ হয়েছেন। শনিবার বিকালে উপজেলার গোপালদী পৌর সভার রামচন্দ্রদী গ্রামে এই ঘটনা ঘটে। আনু বিবি ওই গ্রামের মৃত আঃ মান্নানের স্ত্রী। জানা গেছে, আনু বিবি রান্না করতে গেলে হঠাত্ অসাবধানতাবশত চুলা থেকে তার কাপড়ে আগুন লেগে যায়। প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভিয়ে তাকে আড়াইহাজার সদরে এটুজেড ডিজিটাল হাসপাতাল নামক একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের ম্যানেজার জহিরুল ইসলাম বাবু জানান, মহিলার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় রবিবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।