রাজধানীর কদমতলী থানাধীন শ্যামপুর ইউনিয়নের পালপাড়া এলাকায় নীরব নামের ছয় বছরের একটি শিশু স্যুয়ারেজ লাইনে পড়ে গেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরিদ উদ্দিন জানান, তিনটি ইউনিট শিশুটিকে উদ্ধার কাজ চালাচ্ছেন। তবে সেখানে এখনো শিশুটির সন্ধান পাওয়া যায়নি।
কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, শিশুটি বিকাল সাড়ে চারটার দিকে পালপাড়ার শিল্প কারখানার বর্জ্যের একটি স্যুয়ারেজ লাইনে পড়ে যায় বলে খবর রয়েছে।
IMG1
এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে ওয়াসার একটি পরিত্যক্ত নলকূপে জিহাদ নামে একটি শিশু পড়ে। পরে ২৩ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে তার অবস্থান নিশ্চিত না হতে পেরে অভিযান শেষ করে ফায়ার সার্ভিস। তার কয়েক মিনিটের মধ্যেই স্থানীয়দের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদকে তুলে আনা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।