এবার কুমিল্লার হোমনা পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে জামাই-শ্বশুর এবং ভাই-ভাইয়ে লড়াই পৌর এলাকায় মুখরোচক আলোচনার সৃষ্টি করেছে।
হোমনা পৌরসভার ৩নং ওয়ার্ড থেকে জামাই-শ্বশুর এবং ২নং ওয়ার্ড থেকে ভাই-ভাইয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামাই-শ্বশুর, ভাইয়ে-ভাইয়ে জমজমাট লড়াইগত পৌর নির্বাচনে অংশ নিয়ে মাত্র ৬ ভোটের ব্যবধানে পরাজিত হওয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পরিবহন ব্যবসায়ী মো. রাজ মিয়াকে এবার টেক্কা দিচ্ছেন তারই জামাই ক্ষুদ্র ব্যবসায়ী আবদুস সামাদ। ২নং ওয়ার্ডের বাগমারা গ্রামের মৃত আবদুল কাদিরের বড় ছেলে আনোয়ার হোসেন ও ছোট ছেলে জাকির হোসেন আপন দুই ভাই একে অন্যের বিপক্ষে লড়াই করছেন।
এ নিয়ে সকাল-সন্ধ্যায় চায়ের টেবিলে মুখরোচক আলোচনায় বাড়তি মাত্রা এনে দিয়েছে। নির্বাচনী ফলাফল কেমন হবে জানতে চাইলে তারা নিজেদের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন।