বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ১২ জনকে অর্থদণ্ড

বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে কুমিল্লায় ১২ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
 
মঙ্গলবার দুপুরের দিকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই ১২ জনকে আটক করে প্রতিজনের কাছ থেকে এক শ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
 
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপালী মন্ডল জানান, রেলওয়ে ১৮৯০ সালের আইনের ১১২ ধারার বিধান মোতাবেক মোবাইল কোর্ট পরিচালনা করে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণের দায়ে ১২ জনের নিকট থেকে মোট এক হাজার দুই শ টাকা জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।