নওগাঁয় ট্রাক চাপায় ইনস্যুরেন্স কর্মী নিহত

 

নওগাঁ সদর উপজেলার বেলীব্রিজ-বাবলাতলীর মাঝামাঝি স্থানে ট্রাক চাপায় শফিকুল ইসলাম ময়নুল (৩৮) নামে এক ইনস্যুরেন্সকর্মী নিহত হয়েছেন।

 

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। শফিকুল ইসলাম ময়নুল নওগাঁর মান্দা উপজেলার চকমানিক গ্রামের আহমদ আলীর ছেলে। তিনি অ্যালিকো নামে একটি ইনস্যুরেন্স কোম্পানিতে কাজ করতেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় শফিকুল নওগাঁ থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বেলীব্রিজ-বাবলাতলীর মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি ট্রাক পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান শফিকুল ইসলাম।

এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভীমপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ছকমল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে শফিকুলের মৃতদেহ ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।