শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্ত পথে পাচারকালে ৫৪ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। গ্রেফতার নবী হোসেন (২০) ও বারেক মিয়া (২৩) উপজেলা সদরের বাসিন্দা।
২৭ ব্যাটালিয়ানের হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার ভোররাতে ওই দুই ব্যবসায়ী মোটরসাইকেলে করে এসব মদ পাচার করছিলেন। এ সময় টহলরত বিজিবি ওই মোটরসাইকেলের গতিরোধ করে ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মাদক আইনে মামলা হয়েছে।