ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বুজরুক সীমান্তে আটক বাংলাদেশি রেজাউল করিমকে (৪০) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকের পর তাকে বিজিবির কাছে হন্তান্তর করে।
রেজাউল রংপুর জেলার পীরগছা উপজেলার চন্দ্রাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে।
দিনাজপুর ২ বিজিবির পারিচালক লে. কর্নেল আখতার ইকবাল জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বুজরুক সীমান্ত পেরিয়ে রেজাউল ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের ৫৮ বোররা বিএসএফ ব্যাটালিয়নের জোয়ানরা তাকে আটক করে। পরে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠক আহ্বান করা হয়।
বৈঠকের পর সন্ধ্যায় রেজাউলকে ফেরত দেয় বিএসএফ। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানায় দিনাজপুর ২ বিজিবি।