ঝিনাইগাতীতে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, গ্রেফতার ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার খামারপাড়া গ্রামের আলাউদ্দিন (২৫) ও পার্শ্ববর্তী দোহালীয়া গ্রামের মো. শাহীন মিয়া (২৬)।
 
জানা  গেছে, কয়েকদিন আগে নালিতাবাড়ি উপজেলার নন্নী গ্রামে দাদার বাড়িতে যাবার পথে টেংরাখালী নামক স্থানে কয়েকজন যুবক ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে ও তা ভিডিও ক্যামেরায় ধারণ করে প্রচার করে। ধারণকৃত ভিডিও চিত্রটির সূত্র ধরে পুলিশ ওই দুইজনকে ঝিনাইগাতী থেকে গ্রেফতার করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে, বলেন, ওই প্রতিবন্ধী কিশোরীর নানীর করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।