বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুন হাসান বীথি গুরুতর অসুস্থ। শরিফুন হাসান বীথি প্রখ্যাত কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর বোন ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ হাসান ছোট মনির স্ত্রী। পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছেন।
তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, বীথি বেশ কিছুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালের সিসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিত্সাধীন ছিলেন। তার শারীরিক অবস্থা গুরুতর অবনতি হওয়ায় গতকাল রাতে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিত্সা চলছে। পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া হয়েছে।