রাজধানীর গুলশানের একটি বাড়ি থেকে অবৈধভাবে আমদানির অভিযোগে একটি বিএমডব্লিউ-এক্সফাইভ মডেলের প্রাইভেট কার জব্দ করেছে কাস্টমসের গোয়েন্দা শাখা। মঙ্গলবার দিবাগত রাতে গাড়িটি জব্দ করা হয়। গাড়িটির মূল্য ৩ কোটি টাকা।
কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১১ মার্চ এই বিএমডব্লিউ গাড়িটি জাল কাগজপত্র দিয়ে জাফর সিদ্দিক চৌধুরীর নামে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশে আনা হয়। বিআরটিএ’র নামে ইস্যুকৃত গাড়ির কাগজপত্রগুলোও জাল বলে কাস্টমসের একজন কর্মকর্তা জানান। পরে গুলশান-২ এলাকায় জাফর সিদ্দিক চৌধুরীর বাড়ি থেকে ওই গাড়িটি জব্দ করে।