সাভারে ডাকাতের হামলায় দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার ভোরে সাভারের ভাকুর্তা এলাকার তুরাগ মোগড়াকান্দা পুলিশ চেক পোস্টের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পুলিশের বিরুদ্ধে মিছিল করছে।
এলাকাবাসী জানায়, কেরানীঞ্জের তারানগর ইউনিয়নের বটতলী এলাকার মহসিন ও মাসুদ নামের দুই ব্যবসায়ী পিকঅ্যাপ ভ্যানে করে সবজি নিয়ে মিরপুর-১ এর উদ্দেশে রওয়ানা দেন। পরে তুরাগ লোহার ব্রিজের দক্ষিণে তারা পৌঁছলে ডাকাতরা রাস্তায় ব্যারিকেড দিয়ে দুই সবজি ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
এ সময় আহত হয় আলম ও মহিউদ্দিন নামের আরও দুইজন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকার মানুষ পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে।