মেহেরপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪

মেহেরপুরে বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত সারারাত ও বুধবার ভোর পর্যন্ত পুলিশের একাধিক দল জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে আদালতের পরোয়ানাভুক্ত ১৪জনকে গ্রেফতার করেছে।
 
গ্রেফতারকৃতরা জিআর মামলার ৩জন, সিআর মামলার ২জন. ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩জন ও নিয়মিত মামলায় ৬জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এই নিয়ে জেলায় ১৪জনকে গ্রেফতার করা হলো।